আবেদনের ৮ বছর পর লিখিত পরীক্ষার জন্য ডাকল বাপেক্স!

২৭ জুন ২০২২, ০২:৩০ PM
বাপেক্স

বাপেক্স © সংগৃহীত

চাকরির জন্য আবেদন করার প্রায় ৮ বছর পর এক ব্যক্তিতে লিখিত পরীক্ষা দেওয়ার চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

২০১৪/১৫ সালে বাপেক্সের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদে চাকরির আবেদন করেছিলেন মোঃ মিজাহারুল ইসলাম। গত ১ জুন তাকে লিখিত পরীক্ষা অংশ নেওয়ার জন্য একটি কলিং লেটার প্রকাশ করে বাপেক্স। 

বাপেক্সের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আবুল বশর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় 'উপযুক্ত পদে ২০১৪/১৫ সালে চাকুরির আবেদন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।'

'প্রাথমিক যাচাই-বাছাই' শেষ হতে ৮ বছর সময় লাগায় সেই চাকুরি প্রার্থী ঠাট্টা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন চিঠিটিও। 

লিখেছেন, 'দীর্ঘ ৮ বছর পর এই অধমকে স্মরণ করার জন্য বাপেক্স এর সম্মানিত মহাব্যবস্থাপক (প্রশাসন) মহোদয়কে অন্তরস্থল থেকে ধন্যবাদ'। 

বর্তমানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার হিসেবে কাজ করছেন তিনি।

ট্যাগ: চাকরি
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950