মার্কিন সংস্থায় চাকরি, বছরে বেতন অর্ধকোটির বেশি

২০ জুন ২০২২, ১১:১৫ AM
আইপাস

আইপাস © সংগৃহীত

বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস। সংস্থাটি বাংলাদেশে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ডেপুটি কান্ট্রি ডিরেক্টর
পদসংখ্যা: ১

যোগ্যতা: প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থার প্রজেক্টে বিশেষ করে পাবলিক হেলথ প্রোগ্রামে সিনিয়র ম্যানেজমেন্ট অফিশিয়াল হিসেবে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রেজেন্টেশন ও যোগাযোগে দক্ষ হতে হবে। বিদেশি সংস্থায় স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

আরও পড়ুন: এসবিএসি ব্যাংকে ক্যাশ অফিসার পদে চাকরি

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকার পাশাপাশি সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: বছরে ৫২ লাখ ২০ হাজার ২০ টাকা (মাসিক বেতন ৪ লাখ ৩৫ হাজার টাকা প্রায়)

সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচ্যুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্য সুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি অনলাইনে পাঠাতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে apply online-এ ক্লিক করে সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২২।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950