প্রাথমিক শিক্ষক নিয়োগ: ১২ জুন থেকে মৌখিক পরীক্ষা

০৮ জুন ২০২২, ০১:১৪ AM

© লোগো

আগামী ১২ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (৭ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ‘সরকারি বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২০’- এর লিখিত পরীক্ষার প্রথম ধাপে ২২ জেলার পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়।

গত ১২ মে প্রকাশিত ফলাফলে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

গত ২২ এপ্রিল চাপাইনবাবগঞ্জ, মগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাটের সম্পূর্ণ এবং সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী জেলার আংশিক অংশের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে এবং ৩ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার জন নিয়োগ করা হবে। এসব পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসেবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬