৪০তম বিসিএসের নন-ক্যাডারে আবেদন আহবান

৩১ মে ২০২২, ১০:৪৫ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪০তম বিসিএসের প্রার্থীদের কাছে থেকে নন-ক্যাডার পদে চাকরির জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২ থেকে ১৬ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও যাদের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের নিকট থেকে এই আবেদন চাওয়া হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএসের যেসব প্রার্থীকে সুপারিশ করা হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর মধ্যে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরির আবেদন করতে পারবেন।

আগামী ২ জুন থেকে আবেদন শুরু হবে , চলবে ১৬ জুন পর্যন্ত। টেলিটক বা পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিবেচনা করা হবে না।

গত ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ক্যাডার পদে সুপারিশ করা হয়নি, এমন আট হাজার ১৬৬ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬
মারা গেলেন চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু
  • ১২ আগস্ট ২০২৬
পরিবহন সংকট কাটাতে পবিপ্রবিতে আসছে বিআরটিসির বাস
  • ১২ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন অধিদপ্তরের মহাপরিচালক
  • ১২ আগস্ট ২০২৬
বাবাকে নিয়ে মেসির আবেগী পোস্ট
  • ১২ আগস্ট ২০২৬