ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা

প্রথম ৪ জনই নারী, শীর্ষে জেএনইউ ছাত্রী শর্মা

৩১ মে ২০২২, ০৯:০৯ AM

© সংগৃহীত

ভারতের সিভিল সার্ভিস পরীক্ষার (ইউপিএসসি পরীক্ষা) ফল প্রকাশিত হয়েছে সোমবার। ২০২১ সালে হওয়া সর্বভারতীয় ওই পরীক্ষার মেধা তালিকায় এবার প্রথম চারজনই নারী। সফল ৬৮৫ জনের মধ্যে শীর্ষ স্থানে শ্রুতি শর্মা, র‍্যাঙ্কিয়ে দ্বিতীয় অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় জেমিনি স্রিংলা এবং চতুর্থ ঐশ্বর্ষ ভার্মা। শীর্ষ স্থান অধিকার করা শ্রুতি শর্মা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রী।

কে এই শ্রুতি শর্মা
কলেজ জীবন থেকেই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যেতে চেয়েছিলেন শ্রুতি। স্নাতক স্তরে পড়ার সময় থেকেই ক্যারিয়ারে নজর দেন দিল্লির এই মেয়ে। গ্র্যাজুয়েশন শেষ করেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে। পরবর্তীকালে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে  স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শুরু করেন এই ইউপিএসসি টপার। সেই সময় থেকেই জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমি থেকে ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দেন শ্রুতি। অবশেষে সেই চেষ্টার ফল পেলেন হাতেনাতে।

প্রথম তিনজন যারা
শ্রুতি এক নম্বরে থাকলেও খুব একটা পিছিয়ে নেই অঙ্কিতা অগরওয়াল ও গামিনী সিংলা। অঙ্কিতা ২ নম্বরে ও চণ্ডীগড়ের মেয়ে গামিনী তিন নম্বরে স্থান পেয়েছেন। শ্রুতি জানিয়েছেন, ইউপিএসসিতে যোগ্যতা অর্জনের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে প্রথম স্থান অধিকার করবেন, এই বিষয়ে তার ধারণা ছিল না। 

অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬