৪০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করেও বিসিএস দেয়া হলো না ইমরানের

২৭ মে ২০২২, ১২:১৫ PM
অসুস্থ ইমরান হোসেন

অসুস্থ ইমরান হোসেন © সংগৃহিত

আজ ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের সামনে লুটিয়ে পড়েন মো. ইমরান হোসেন। তাই আর পরীক্ষা দিতে পারেননি তিনি। পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ। 

সকালে পরীক্ষা শুরুর ঠিক ৪০ মিনিট আগেই কেন্দ্রে আসেন ইমরান। নির্ধারিত সময়ে রুমে প্রবেশের আগেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে আসা এক স্বজন জানান, অসুস্থতা নিয়েই ইমরান পরীক্ষা দিতে এসেছেন।

জানা গেছে, ইমরান হোসেন সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিতা খন্দকারের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন অন্যান্য শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাব্বি হোসাইন বলেন, ওই শিক্ষার্থী আর পরীক্ষা দিতে পারেননি। তাকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এমনটি হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীর গ্রামের বাড়ি যশোরের বেনাপোলে। তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পরীক্ষার্থীর বড় ভাই যশোর থেকে ঢাকায় আসছেন।

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬