কানাডাভিত্তিক নিউট্রিশন ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ১ লাখ ৩০ হাজার

১৩ মে ২০২২, ১১:৪৩ AM
নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি

নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি বাংলাদেশে একাধিক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: প্রোগ্রাম অফিসার, অ্যাডোলেসেন্টস অ্যান্ড উইমেনস হেলথ অ্যান্ড নিউট্রিশন, বাংলাদেশ

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ, নিউট্রিশন, মেডিসিন, হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এই ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় পাবলিক হেলথ্ প্রফেশনাল ও নিউট্রিশন এক্সপার্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া উন্নয়ন সংস্থায় নানা প্রজেক্ট ম্যানেজিং ও বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৪৬ হাজার ৫৮৩ টাকা (বার্ষিক ১৭ লাখ ৫৯ হাজার ৭ টাকা)। এ ছাড়া স্বাস্থ্যসুবিধা, সরকারি ছুটি ছাড়াও বছরে চার সপ্তাহ ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই https:/hotjobs.bdjobs.com/jobs/ni/ni69a .html লিংকে জানা যাবে।

আরও পড়ুন: স্নাতক পাসে ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ

আবেদনের শেষ সময়: ১৩ মে ২০২২।

পদের নাম: অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস অফিসার

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, গণযোগাযোগ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দেশি বা বিদেশি সংস্থায় অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনসে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গভর্নমেন্ট রিলেশনস, অ্যাডভোকেসি, কমিউনিকেশনস, স্টেকহোল্ডার রিলেশন বা পার্টনারশিপে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩৪ হাজার ৮৬৩ টাকা (বার্ষিক ১৬ লাখ ১৮ হাজার ৩৫৭ টাকা)। এ ছাড়া স্বাস্থ্যসুবিধা, সরকারি ছুটি ছাড়াও বছরে চার সপ্তাহ ছুটির সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়: ২১ যে ২০২২।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950