২২৫ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, আবেদন ফি নেই

১১ মে ২০২২, ০৩:২৩ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক ২২৫ শূন্য পদে সহকারী পরিচালক (জেনারেল) নেবে। এ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে ফরম পূরণের মাধ্যমে পদগুলোর জন্য ফি ছাড়াই আবেদন করা যাবে ১৫ জুন পর্যন্ত।

পদের নাম: সহকারী পরিচালক (জেনরেল)

পদের সংখ্যা: ২২৫ (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের ২টি পরীক্ষায় ন্যূনতম প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

বেতন
জাতীয় বেতন স্কেল, ২০১৫–এর টাকা ২২০০০-৫৩০৬০। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদিও পাবেন।

আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ১৫ জুন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির বিস্তারিত দেখুন এখানে

জনপ্রিয়তায় ধস, নেতানিয়াহুকে হারাতে সাবেক দুই প্রধানমন্ত্রী …
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল ও বিষয় বরাদ্দ প্রকাশ, ৪ নির্দেশনা
  • ২৮ এপ্রিল ২০২৬
মেঘনায় চিংড়ি রেণু শিকারে গিয়ে যুবক নিখোঁজ, অপেক্ষায় নববধূ
  • ২৮ এপ্রিল ২০২৬
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় …
  • ২৮ এপ্রিল ২০২৬
মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, পলাতক মানসিক ভারসাম্যহীন যুবক
  • ২৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসছে ট্রাম্প প্রশাসন
  • ২৮ এপ্রিল ২০২৬