৮ বিভাগে ১৩ জন শিক্ষক নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৩ এপ্রিল ২০২২, ০৮:২১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপি রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে।

১. পদের নাম: অধ্যাপক
পদসংখ্যা: ৫
বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (২টি), অর্থনীতি বিভাগ (২টি) ও আইন বিভাগে (১টি)।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
পদসংখ্যা: ২
বিভাগ: ফার্মেসি বিভাগ (১টি) ও মাইক্রোবায়োলজি বিভাগ (১টি)
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

আরও পড়ুন: বিনা খরচে পাইলট হওয়ার সুযোগ, উচ্চতা লাগবে ৫ ফুট ৪ ইঞ্চি

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ৩
বিভাগ: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (১টি), মাইক্রোবায়োলজি বিভাগ (১টি) ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ (১টি)
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৪. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ৩
বিভাগ: আইন বিভাগ (২টি) ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ (১টি)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলিসহ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ বা প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদন ফি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিওর ক্যাশ বা নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২২।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950