তিতাস গ্যাসে বড় নিয়োগ, আবেদন শুরু ৮ মে

১৩ এপ্রিল ২০২২, ০৯:৩০ AM
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬টি ভিন্ন পদে মোট ২২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ মে থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদের নাম: চিকিৎসা সহকারী, অফিস সহকারী, ভান্ডার রক্ষক, আইন সহকারী, রেকর্ড কিপার, ডেসপ্যাচ রাইডার, স্টোরম্যান, করণিক (জেনারেল), বাবুর্চি/কুক, গার্ডেনার, হিসাব সহকারী, নিরীক্ষা সহকারী, ক্যাশিয়ার।

হেভি ইকুইপমেন্ট অপারেটর, টেকনিশিয়ান/প্রকর্মী, বিক্রয় সহকারী, ইকুইপমেন্ট অপারেটর, ইলেকট্রিশিয়ান, বেতারচালক, সার্ভেয়ার, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, উন্নয়নকারী (ইমপ্রুভার), চেইনম্যান, ট্রেসার, সাহায্যকারী।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ঢাকা ব্যাংকে চাকরি, বেতন ৫৫০০০

পদসংখ্যা: মোট ২২০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এছাড়া ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন: অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৮ মে, ২০২২ সকাল ১০টায় এবং শেষ হবে ৭ জুন, ২০২২ বিকেল ৫টায়।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬