বছরে ১৭ লাখ টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি

০৯ এপ্রিল ২০২২, ০৮:৩০ AM
গেইন

গেইন © ফাইল ফটো

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)। সংস্থাটি বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার (ফুড ফর্টিফিকেশন)

পদসংখ্যা:

আবেদন যোগ্যতা: ফুড টেকনোলজি, বিজনেস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে সার্টিফিকেট বা ফুড ফর্টিফিকেশন, ফুড ইন্ডাস্ট্রিজ, উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা অ্যানালাইসিস, কোয়ালিটি রিপোর্টিং, ইন্ডিকেটর ট্র্যাকিং জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট ও যোগাযোগে দক্ষ হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন: হঠাৎ উল্টে যায় চলন্ত অটোরিকশা, আহত নোবিপ্রবি ছাত্রী

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (দুই বছর)

কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ

বেতন: বছরে ১৫ লাখ ৫৫ হাজার ৫৮৪ টাকা থেকে ১৭ লাখ ৭৭ হাজার ৬০৮ টাকা (তবে বেতন অভিজ্ঞতার ওপর নির্ভর করবে)।

সুযোগ-সুবিধা: বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক ছুটি, সরকারি ছুটি ও অফিস ছুটি), পেনশন স্কিম এবং স্বাস্থ্য, ভ্রমণ ও জীবনবিমার সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশনের ওয়েবসাইটের এ লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত জেনে অ্যাপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২২

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬