৪০তম বিসিএসের ফল প্রকাশ

৩০ মার্চ ২০২২, ০১:৪৭ PM
পিএসসি

পিএসসি © সংগৃহীত

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, কিছুক্ষণের মধ্যে সেটি পিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে।

২০১৮ সালে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ২৭ হাজার জন। এদের মধ্যে পাশ করেছিলেন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে কাস্টমস ক্যাডারে ৪০টি পদ বাড়ানোর কথা রয়েছে।

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬