আইইউটিতে নিয়োগ, বেতন ১৬-৩৮ হাজার

১৯ মার্চ ২০২২, ০৯:২৪ AM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
বিভাগ: টিভিই ডিপার্টমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটাবেজ সফটওয়্যারের কাজ জানতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সেক্রেটারিয়াল সায়েন্স বা এ ধরনের বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
বিভাগ: সিইই ডিপার্টমেন্ট।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার।
বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটা ইনপুটের কাজ জানতে হবে। ক্যাটালগিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

আরও পড়ুন: ২৬৮৯ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদফতর

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিপ্রোগ্রাফিক অপারেটর কাম সর্টার।
বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। ফটোকপি কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন: ১৬,৭৯২ থেকে ২৯,১৯২ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://www.iutoic-dhaka.edu/circular এই লিংকে। অথবা আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে অফিস অব দ্য চিফ অব স্টাব্লিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২২

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950