৫১১ জনকে নিয়োগ দেবে সমবায় অধিদপ্তর, আবেদন ফি ১১২ ও ৫৬ টাকা

১৬ মার্চ ২০২২, ০৭:১২ PM
সমবায় অধিদপ্তর

সমবায় অধিদপ্তর © লোগো

সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ীভাবে ১৭টি পদে মোট ৫১১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে এ পদে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। আগামী ২০ মার্চ অনলাইনে এসব পদের জন্য আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২১ এপ্রিল পর্যন্ত।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://coop.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২৪ এ্রপ্রিল পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন।

আবেদন ফি
পদে ভেদে ৫৬ টাকা থেকে ১১২ টাকা।

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি
১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারও সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবে না। ১ মার্চ ২০২২ সালের মধ্যে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা- সকল প্রাণীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ বছর; মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে ৩২ বছর তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর; শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২; বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

২) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৩) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৪) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে পূরণকৃত Application From এর ফটোকপিসহ নিচের পত্রাদি দাখিল করতে হবে- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙিন ছবি; মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এর ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি; ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, পেশানার ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে; ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট; প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.molwa.gov.bd) প্রকাশিত প্রমাণক এর আলোকে সত্যায়িত অনুলিপি উপস্থাপন করতে হবে; এতিম/শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদনকারী প্রার্থীকে উপযুক্ত প্রমাণক উপস্থাপন করতে হবে।

৫) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950