২২ পদে নিয়োগ দেবে বিআরটিএ, সর্বোচ্চ বেতন সাড়ে ২৬ হাজার

১৬ মার্চ ২০২২, ০১:৩৮ PM
২২ পদে নিয়োগ দেবে বিআরটিএ, সর্বোচ্চ বেতন সাড়ে ২৬ হাজার

২২ পদে নিয়োগ দেবে বিআরটিএ, সর্বোচ্চ বেতন সাড়ে ২৬ হাজার © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রতিষ্ঠানটির সাতটি ভিন্ন পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

পদের নাম: উচ্চমান সহকারী/ কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অডিটর, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।

পদসংখ্যা: ২২ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক/ এইচএসসি/ এসএসসি /অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ১ মার্চ ২০২২ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আরও পড়ুন: কুয়েটে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পদে বিশাল নিয়োগ

বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী

উচ্চমান সহকারী/ কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অডিটর পদের বেতন ১১,০০০-২৬,৫৯০/-টাকা, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ১০,২০০-২৪,৬৮০/-টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন ৯,৩০০-২২,৪৯০/-টাকা, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের বেতন ৮,২৫০-২০,০১০/-টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (http://brta.teletalk.com.bd/) আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ: আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ মার্চ, ২০২২ এবং শেষ হবে ২৮ এপ্রিল, ২০২২।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬