সিলেটে ব্র্যাকের ‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন

১৫ মার্চ ২০২২, ০৯:২৭ PM
‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন

‘ক্যারিয়ার হাব’র উদ্বোধন © টিডিসি ফটো

ব্র্যাকের উদ্যোগে সিলেটে ‘ক্যারিয়ার হাব’র যাত্রা শুরু হলো। কর্মদক্ষ যুবসমাজ তৈরির লক্ষ্যে চাকরি প্রত্যাশীদের দক্ষতা এবং আকাঙ্ক্ষার মাঝে সংযোগ স্থাপন করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

গতকাল সোমবার (১৪ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ব্র্যাকের ক্যারিয়ার বিষয়ক সেমিনার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘ক্যারিয়ার হাব’ এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সেমিনারে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন,  সবসময় ভালো তথ্যের খোঁজ রাখতে হবে। ছাত্র অবস্থায় যেকোন ধরণের কর্মের অভিজ্ঞতা নিয়ে রাখার চেষ্টা এবং নিষ্ঠার সাথে যেকোন কাজ করতে হবে।

এসময় ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, দেশের তরুণদের সম্ভাবনার চূড়ায় পৌঁছানোর লক্ষ্যে ব্র্যাকের এ উদ্যোগের অংশ হতে পেরে ইউনিসেফের প্রতিনিধি হিসেবে আমি খুবই আনন্দিত বোধ করছি।

আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন যেভাবে

এছাড়া জেনারেশন লিমিটেডের গ্লোবাল সিইও কেভিন ফ্রে ‘ক্যারিয়ার হাব’ গ্লোবাল সিটিজেনের  করে বলেন, ক্যারিয়ার হাব অনেকটা গ্লোবাল সিটিজেনের মূলমন্ত্রকে প্রতিনিধিত্ব করছে, যা হল প্রয়োজনীয় সকল ধরনের সুযোগের সাথে সংযুক্ত করার মাধ্যমে বাংলাদেরশের তরুণদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্র্যাকের স্কিলস ডেভেলাপমেন্ট প্রোগ্রাম এবং গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন এন্ড পার্টনারশিপের ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান।

ক্যারিয়ার হাবের উদ্বোধন শেষে সেন্ট্রাল অডিটোরিয়ামে কনসার্টের আয়োজন করা হয়। এতে  বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সংগঠন ‘নোঙ্গর’, অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘নেমেসিস’ এর গান পরিবেশনার মধ্য দিয়ে সিলেটে ক্যারিয়ার হাবের মনোরম আয়োজনের পর্দা নামে।

উল্লেখ্য, দেশের যুবসমাজকে কর্মদক্ষ করে তুলতে ব্র্যাক তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই সাথে সামঞ্জস্য রেখে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচী (এসডিপি) কোভিড-১৯ মহামারির মধ্যেই ২০২০ সালে ক্যারিয়ার হাবের কার্যক্রম শুরু করে, যেটি চাকরী নিয়োগকর্তা এবং চাকরি-প্রতাশীদের মধ্যকার সংযোগ স্থাপনকারী একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পায়।

প্রথমে রংপুরে পরীক্ষামূলকভাবে ক্যারিয়ার হাবের যাত্রা শুরু হয় এবং পরবর্তী বছর ইউনিসেফের অর্থায়নে সিলেটেও এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে রংপুর ও সিলেটে দুটি অফলাইন ক্যারিয়ার সার্ভিস সেন্টার চালু রয়েছে। ক্যারিয়ার এবং শ্রম বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় এই প্ল্যাটফর্মটিকে একটি সামগ্রিক সমাধান হিসাবে চাকরি-প্রতাশী তরুণ এবং নিয়োগকর্তাদের উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছে।

সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950