একদিন আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১২ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

১০ মার্চ ২০২২, ১১:০৭ AM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় © লোগো

অনিবার্য কারণবশত আগামীকাল শুক্রবার (১১ মার্চ) অনুষ্ঠেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করা হয়েছে। এই নিয়োগ পরীক্ষার একদিন আগে গতকাল বুধবার (৯ মার্চ) শ্রম মন্ত্রণালয়ের সংস্থাপন শাখার উপসচিব মোর্শেদা আক্তার স্বাক্ষরিত এক আফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী শুক্রবার অনুষ্ঠেয় মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির মোট ১২টি পদের নিয়োগ পরীক্ষা (লিখিত) অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।

বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিভিশন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের স্ক্রলে, সংবাদ হিসেবে বিভিন্ন অনলাইন এবং দৈনিক পত্রিকায় প্রচারের অনুরোধ করা হয়েছে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬