রাজাকারের সন্তানরা সরকারি চাকরি পাবে না: মোজাম্মেল হক

০৪ মার্চ ২০২২, ০৫:৪৪ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক © ফাইল ছবি

রাজাকারের সন্তানেরা ভবিষ্যতে সরকারি চাকরি পাবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (৪ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের সাহাপাড়া এলাকায় মার্কাস রোড ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে হাসপাতালটি তৈরি হচ্ছে। ৬ তলা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

আরও পড়ুন: বিসিএসে পাস করলেই নিশ্চিত চাকরি!

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন সংসদে জমা দেয়া হয়েছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন।

এদিকে, রাজাকার, আল বদর, আল শামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির বিধান রেখে তৈরি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত খসড়া সরকারের সায় পেয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬