এসআই নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষা শুরু ৫ মার্চ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৯ PM
বাংলাদেশ পুলিশের লোগো

বাংলাদেশ পুলিশের লোগো © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ বৃহস্পতিবার) পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বাংলাদেশের জার্সি ডিজাইন করলেন বিইউপি’র তিন শিক্ষার্থী

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ থেকে ৮ মার্চ এবং ১৩-১৫ মার্চ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬