দ্রুত পদোন্নতি পাচ্ছেন বেসরকারি কলেজের প্রভাষকরা

১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৩ PM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা © লোগো

বেসরকারি কলেজ, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকরা পদোন্নতি পাচ্ছেন। যেসব শিক্ষকদের চাকরি আট বছর পূর্ণ হয়েছে শিগগিরই তাদের পদোন্নতি দেওয়া হবে। এ লক্ষ্যে পদোন্নতির রূপরেখা চূড়ান্ত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/স্কুল অ্যান্ড কলেজ/উচ্চ মাধ্যমিক কলেজে আট বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে ‘প্রভাষক’ থেকে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে এবং ডিগ্রি কলেজে ‘প্রভাষক’ থেকে ‘সহকারী অধ্যাপক’ পদে মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির জন্য রূপরেখা প্রণয়ন চূড়ান্ত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে  সভা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: কলেজ
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬