সরকারি ব্যাংকের নিয়োগের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১ PM
চাকরি প্রত্যাশীদের মানববন্ধন

চাকরি প্রত্যাশীদের মানববন্ধন © সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেলের (চতুর্থ পর্যায়) ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন তারা।

সরকারি পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

মানববন্ধনে চাকরি প্রত্যাশীরা বলেন, করোনার কারণে নিয়োগ প্রক্রিয়া দু’বছর বিলম্বিত হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশেরই চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। এ অবস্থায় নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই তাদের। এ বিষয়টি বিবেচনা করে হলেও তৃতীয় প্যানেলের ফল দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন জানান তারা। তারা বলেন, ইতোমধ্যে গভর্নর বরাবর ৩ দফা আবেদন করেও কোনো সাড়া পাইনি। হতাশ হয়েছি আমরা।

চাকরি প্রত্যাশীরা বলেন, অফিসর পদে এই নিয়োগে মেধাতালিকা ও দুইটি প্যানেল দেয়ার পরও আরও ৪০টি পদ খালি রয়েছে। আমরা খোঁজ নিয়ে বিষয়টি জানতে পেরেছি। ব্যাংকগুলো তাদের চাহিদা পত্রও পাঠিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে। আমরা দ্রুত সময়ে এটির বাস্তবায়ন চাই। 

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬