রকমারিতে পার্ট-টাইম চাকরির সুযোগ

০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২১ PM
রকমারি ডটকম

রকমারি ডটকম © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডটকম । প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার কেয়ার ও টেলি সেলস বিভাগে পার্ট-টাইম ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টিম মেম্বার, কাস্টমার কেয়ার/টেলিসেলস। পদের সংখ্যা : ১০। আবেদন যোগ্যতা : প্রার্থীকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। বয়সসীমা ১৮-২৮ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে এই পদে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রার্থীকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় টাইপিংয়ে সাবলীল হতে হবে।

আরও পড়ুন: শাবিপ্রবিতে চাকরির সুযোগ

চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের ঢাকায় অফিস করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৭০০০-৭৫০০ টাকা। সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। ডে, ইভিনিং ও নাইট শিফটে কাজ করতে হবে। প্রাথমিক ভাবে ৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে পারফরমেন্স অনুসারে চুক্তি নবায়নযোগ্য।

আবেদনের শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

হাম ও হামের উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ
  • ২৮ এপ্রিল ২০২৬
মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ১-১২তম নিবন্ধনধারীদের ফাইল 
  • ২৮ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় সমন্বয় ও গবেষণা জোরদারে শিক্ষামন্ত্রীর সঙ্গে …
  • ২৮ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন শেষ ১৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীর অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে নী…
  • ২৮ এপ্রিল ২০২৬
পিএসএলের প্লে-অফ শুরু আজ, কে কার মুখোমুখি
  • ২৮ এপ্রিল ২০২৬