ওমিক্রন: ব্যাংকার্স সিলেকশন কমিটির সব পরীক্ষা স্থগিত

২৭ জানুয়ারি ২০২২, ০৭:২১ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটি

ব্যাংকার্স সিলেকশন কমিটি © লোগো

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব মো, আজিজুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষা স্থগিতকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্বল্প সময়ের নোটিশে যাতে স্থগিতকৃত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন সে জন্য পরীক্ষার্থীদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করা হলো।

তথ্যমতে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার দ্রুত বাড়তে থাকায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাধান্য দেশে এখনও বেশি, তবে একটু একটু করে সে জায়গাটা ওমিক্রন ভ্যারিয়েন্ট দখল করে নিচ্ছে।

এ অবস্থায় গত রবিবার (২৩ জানুয়ারি) একদিনেই স্থগিত করা হয়েছে সরকারি ৪টি নিয়োগ পরীক্ষা। এরমধ্যে তিনটি লিখিত এবং বাকি একটি প্রিলিমিনারি পরীক্ষা। আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা হওয়ার কথা ছিল।

নিয়োগ স্থগিত করা সরকারি এসব প্রতিষ্ঠান হলো-দুর্নীতি দমন কমিশন (দুদক), ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন, কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এদিকে, গতকাল বুধবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ পরীক্ষার স্থগিত করা হয়। আগামী ৪ ফেব্রুয়ারি ২০১৯ সাল ভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’-১০ম গ্রেড এর ১ হাজার ৪৩৯টি পদের এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঈদযাত্রায় গাজীপুরে ১২ কিলোমিটার থেমে থেমে যানজট
  • ১৮ মার্চ ২০২৬
একই সময়ে একই মহল্লায় পাওয়া গেল দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
  • ১৮ মার্চ ২০২৬
সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence