মৎস্য অধিদফতরের চাকরির পরীক্ষা স্থগিত

২৪ জানুয়ারি ২০২২, ০৮:৪৬ AM
মৎস অধিদপ্তরের লোগো

মৎস অধিদপ্তরের লোগো © সংগৃহীত

করোনার প্রভাব বেড়ে যাওয়া সরকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে বিভিন্ন নিয়োগ পরীক্ষাও স্থগিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার মৎস্য অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের ‘ক্ষেত্র সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য লিখিত নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে।’

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ডাচ্-বাংলা ব্যাংকে চাকরি

এর আগে, দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে আজ শুক্রবার আগামী ১৪ দিনের জন্য স্কুল-কলেজ এবং সমমনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা দেয় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এরপর পরেই বিশ্ববিদ্যালয়গুলো পক্ষ থেকে নিজেদের মত করে সিদ্ধান্ত জানানো হচ্ছে।

ইবিতে আবাসন সংকট, ৮ বছরেও শেষ হয়নি হল নির্মাণ
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটি…
  • ১১ নভেম্বর ২০২৬
এক ক্লিকেই বিশ্বমানের শিক্ষার সুযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয়ে …
  • ১১ নভেম্বর ২০২৬
পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
বাগেরহাট পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ…
  • ১১ নভেম্বর ২০২৬
টিউশন ফি ছাড়, মাসিক ভাতাসহ স্কলারশিপ—চীনের সেরা ১০ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950