‘উদ্দীপন’ এনজিও এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২৬ নভেম্বর ২০২১, ১০:৩৫ AM
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ © ফাইল ফটো

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ এর নামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি প্রতারক চক্র। এ চক্রটি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাকরী প্রত্যাশীদের কাছ থেকে জামানতের নামে মোটা অংকের টাকা, চেক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উদ্দীপনে কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমে জালিয়াতির ওই চক্রটি থেকে সাবধান করে সর্তকীকরণ নোটিশ প্রকাশ করেছে।

এ সতর্কী নোটিশে বলা হয়েছে, এ ধরনের জালিয়াতির সাথে সংস্থাটির কোন কর্মকর্তা অথবা কর্মী জরিত নন। প্রতারকদের বিজ্ঞাপনে প্রতারিত হতে নিষেধ করা হয়েছে । ওই বিজ্ঞাপন থেকে কেউ প্রতারিত হলে তাদের প্রতিষ্ঠান এ জন্য দায়ী থাকবে না।

এতে আরো জানানো হয়, উদ্দীপন সোসাইটিতে কোন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেটা সংস্থার ওয়েব সাইট, বিডিজবস ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

আর যে কোনো তথ্যের জন্য www. uddipan.org অথবা কল সেন্টারে যোগাযোগ করুন।

উল্লেখ্য, প্রতারকরা ‘উদ্দীপনা সোসাইটির নিয়োগ’ শিরোনামে ৭৬০টি পদের বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে পরিবার পরিকল্পনা পরিদর্শক , ইউনিয়ন অর্গানাইজার, অফিস সহকারী ও সেবক /সেবিকা পদের বিবরণ রয়েছে।

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950