বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা শুক্রবার, আসনবিন্যাস প্রকাশ

০৯ নভেম্বর ২০২১, ১০:১৯ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ছবি

আগামী শুক্রবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাজধানীর ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপের  এই পরীক্ষা।

এদিকে, এই পরীক্ষার কেন্দ্রের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৫০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান ছাড়া কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬