কলেজ প্রদর্শক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার

২২ আগস্ট ২০২১, ০৮:৩৯ PM
কলেজ প্রদর্শক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার

কলেজ প্রদর্শক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার © ফাইল ফটো

বিভিন্ন সরকারি কলেজে ১০ ক্যাটাগরির প্রদর্শক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক ( কলেজ ও প্রশাসন)  প্রফেসর মো. শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে আগামী ২৭ আগস্ট বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, গণিত এবং গার্হস্থ্য ও কৃষি) প্রদর্শক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র নির্ধারিত ওয়েবসাইট (http://dshe.teletalk.com.bd) থেকে ডাউনলোড ও প্রিন্ট করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের। প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ রয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের স্ব-স্ব মোবাইল নম্বরে টেলিটক থেকে এসএমএসর মাধ্যমে দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  http://www.dshe.gov.bd  ওয়েব সাইটে আসন ব্যবস্থা, সময়সূচি ও নির্দেশনা সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence