বিসিএস ক্যাডারদের পদোন্নতি পরীক্ষা হবে সুবিধাজনক সময়ে

১৪ আগস্ট ২০২১, ০৪:২৭ PM

© ফাইল ছবি

বিসিএস ক্যাডারদের (সিভিল সার্ভিস) পদোন্নতির পরীক্ষা সুবিধাজনক সময়ে নেয়া হবে বলে জানা গেছে। করোনা পরিস্থিতির কারণে এতোদিনও পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এজন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পদোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৭’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগের বিধিমালা অনুযায়ী, বিসিএস ক্যাডারদের পদোন্নতির জন্য পিএসসি কোনো বছরে দুইবার পরীক্ষা নিতে পারতো। দুই পরীক্ষার মধ্যে কমপক্ষে পাঁচ মাসের ব্যবধান রেখে সাধারণভাবে ফেব্রুয়ারি ও আগস্ট মাসে ওই পরীক্ষা নেয়া হতো।

বর্তমানে সংশোধিত বিধিমালা অনুযায়ী, অতিমারি, মহামারি, দৈব-দুর্বিপাক অথবা বিশেষ পরিস্থিতির কারণে উল্লিখিত সময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হলে সেক্ষেত্রে কমিশন সুবিধাজনক সময়ে উক্ত পরীক্ষা গ্রহণ করতে পারবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছর ২৬ মার্চ থেকে ধাপে ধাপে লকডাউন দিয়েছে সরকার। এই সময়ে চাকরিতে নিয়োগসহ অন্যান্য পরীক্ষা নেয়া যায়নি।

মির্জা গালিবের মত সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে
  • ১৩ আগস্ট ২০২৬
প্রাথমিকে ঝরে পড়া শিক্ষার্থী শূন্যে নামাতে উদ্যোগ নিয়েছেন প…
  • ১৩ আগস্ট ২০২৬
ঢাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে জাবির বহিষ্কৃত ছাত্রলীগ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় বসতভিটা বিরোধের জেরে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
  • ১৩ আগস্ট ২০২৬
দাবি আদায়ে ফের মানববন্ধনে পদবঞ্চিত যুবদল নেতারা
  • ১৩ আগস্ট ২০২৬
বৃত্তি দেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আবেদন আহবান
  • ১৩ আগস্ট ২০২৬