অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে ৭০ হাজার বেতনে চাকরি

০৯ জুলাই ২০২১, ১১:৩২ AM

© লোগো

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘ইয়াং লিডার্স প্রোগ্রাম’ পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ ছিল ১০ জুলাই। করোনার কারণে তা বাড়িয়ে ২৫ জুলাই করা হয়েছে।

পদের নাম:  ইয়াং লিডার্স প্রোগ্রাম। পদের সংখ্যা অনির্ধারিত।

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজে আগ্রহ থাকতে হবে। অ্যাম্বিসিয়াস ও স্মার্ট হতে হবে।

বেতন: ৭০ হাজার টাকা। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।

ট্যাগ: চাকরি
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬