নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২ নভেম্বর ২০২৬, ১১:২৮ AM
গ্রেপ্তার মো. সিজান কাজী ও জব্দ করা ইয়াবা-টাকা

গ্রেপ্তার মো. সিজান কাজী ও জব্দ করা ইয়াবা-টাকা © সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে ৩ হাজার ৫৪টি ইয়াবাসহ মো. সিজান কাজী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ সময় তার কাছ থেকে ৩ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে নবাবগঞ্জের শিকারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সিজান কাজীর বাড়ি নবাবগঞ্জের শিকারীপাড়া এলাকায়। তার বাবার নাম আইয়ুব আলী কাজী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিজান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকাসহ সিজানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা…
  • ১২ নভেম্বর ২০২৬
রামেক ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950