১৪ জনকে নিয়োগ দিবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

০৩ জুলাই ২০২১, ১২:২৩ PM
১৪ জনকে নিয়োগ দিবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

১৪ জনকে নিয়োগ দিবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ © সংগৃহীত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৪ পদে ১৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৪। বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা

প্রার্থীকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা

প্রার্থীকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৫টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী, পদের সংখ্যা ৬টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

প্রার্থীকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার চালাতে জানতে হবে।

২০২১ সালের ৩০ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।

এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে মারধর করা সেই ইউএনওকে বদলি
  • ১৩ আগস্ট ২০২৬
ছাত্রদলে পদপ্রাপ্তদের ‘সাবেক সারথী’ দাবি, অভিনন্দন জানালেন …
  • ১৩ আগস্ট ২০২৬
এবার শাহবাগে বসল স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো নির্বাচিত হলেন এনএসইউর অধ্যা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে সিনো-বাংলা ডে: ৩০-৪০ চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চা…
  • ১৩ আগস্ট ২০২৬