সমন্বিত ব্যাংকের ২০২০ ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি আগস্টে: ব্যাংকার্স কমিটি

২২ জুন ২০২১, ১২:০১ PM
সমন্বিত সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদের বিজ্ঞপ্তি

সমন্বিত সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদের বিজ্ঞপ্তি © লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অধীনে সমন্বিত সিনিয়র অফিসার, সাধারণ অফিসার ও অফিসার ক্যাশ পদের বিজ্ঞপ্তি আগামী আগস্টে প্রকাশ করা হবে। তবে কোন পদে কত জনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবেে এ বিষয়ে সঠিকভাবে জানায়নি বিএসসি কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২২ জুন) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদ্য সাবেক সদস্য সচিব আরিফ হোসেন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান।

তিনি জানান, বেশ কিছু ব্যাংক তাদের জনবল নিয়োগের জন্য চাহিদাপত্র পাঠিয়েছে, তবে এখনও কয়েকটা ব্যাংক চাহিদাপত্র জমা দেয়নি। আশা করছি, যারা এখন জমা দেয়নি তারাও আগামী জুলাইয়ের মধ্যে জমা দেবে।

তিনি আরও জানান, আমি যেভাবে কাজ এগিযে রেখেছি, তাতে করে সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টে নতুন সদস্য সচিব এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবেন।

কোন পদে কতজনের বিজ্ঞপ্তি আসতে পারে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, আলাদা আলাদা ব্যাংক থেকে জনবলের যে চাহিদাপত্র পাঠানো হয়, সেগুলো আমি দেখনি না। যখন সব ব্যাংকের পদ একত্র করা হয় ,তখন আমি সেগুলো দেখি। এই জন্য এখন বলা সম্ভব হচ্ছে না কোন পদে কত জনের বিজ্ঞপ্তি আসতে পারে।

আরও পড়ুন: ঈদের আগে হচ্ছে না ব্যাংকের নিয়োগ পরীক্ষা: সিলেকশন কমিটি

জানা যায়, করোনার কারণে অন্য সব নিয়োগ পরীক্ষার মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। ২০১৮ ও ২০১৯ সালভিত্তিক নিয়োগ পরীক্ষা আটকে আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও অফিসারে পদের পরীক্ষাও হয়নি। সব মিলিয়ে সরকারি ব্যাংকে প্রায় ১০ হাজার পদের নিয়োগ পরীক্ষা করোনার কারণে আটকে আছে।

রাজধানীতে ৩১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের অংশ হিসেবে বিএনপি সরকারকে দোষারোপের রা…
  • ১২ নভেম্বর ২০২৬
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ, অন্তত ১ বছর মাঠে…
  • ১২ নভেম্বর ২০২৬
জামায়াত আমিরের পোস্ট শেয়ার করে সামান্তা বললেন—‘জুলাইয়ের নেত…
  • ১২ নভেম্বর ২০২৬
কপ৩১-এ বাংলাদেশের উপকূলের কথা বলতে তুরস্কে বরগুনার মুন্না
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন করা…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950