ঈদের আগে হচ্ছে না ব্যাংকের নিয়োগ পরীক্ষা: সিলেকশন কমিটি

১৯ জুন ২০২১, ০১:৫৩ PM
বিএসসি আপাতত ঈদের আগে নতুন কোনো প্রস্তুতির চিন্তাও করছে না

বিএসসি আপাতত ঈদের আগে নতুন কোনো প্রস্তুতির চিন্তাও করছে না © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে দেশে এখনও বিধিনিষেধ (লকডাউন) চলমান রয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত মতে, আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ চলবে​। এই অবস্থায় ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) তাদের অধীনে ব্যাংকের নিয়োগ পরীক্ষা নেওয়া বিষয়ে কোনো সিদ্ধান্তে নিতে পারেনি। এছাড়া নিয়োগ পরীক্ষা নেওয়ার বিষয়ে বিএসসি আপাতত আসন্ন ঈদের আগে নতুন কোনো প্রস্তুতিরও চিন্তা করছে না।

আজ শনিবার (১৯ জুন) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব আরিফ হোসেন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান। তিনি জানান, দেশের যেহেতু করোনা বাড়ছে তাই এখন নিয়োগ পরীক্ষার বিষয়ে নতুন কোন চিন্তা করা হচ্ছে না । ঈদের পর করোনার হার কমলে তখন নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, লকডাউন উঠলে ও করোনা পরিস্থিতি ভালো হলে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়ার সক্ষমতা রয়েছে।  দেশের সর্বত্র লকডাউন উঠে গেলে ও করোনার হার কমলে দ্রুতই পরীক্ষা নেওয়া হবে।

এর আগে ডেইলি ক্যাম্পাসকে আরিফ হোসেন বলেছিলেন, দেশের কোন এক জায়গায় (এলাকাভিত্তিক) লকডাউন চললেও পরীক্ষা নেওয়া সম্ভব না। কারণ হিসাবে তিনি বলেন, ‘কোন এক শিক্ষার্থী যদি ফোন করে বলেন তার এলাকায় লকডাউন চলছে, পরীক্ষার হলে আসতে পারবে না। তখন যদি আমরা পরীক্ষা নিয়েও থাকি, তবে আইনি জটিলতায় পড়তে হবে। আমরা এই জটিলতায় পড়তে চাই না।’

জানা যায়, অন্য সব নিয়োগ পরীক্ষার মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। ২০১৮ ও ২০১৯ সালভিত্তিক নিয়োগ পরীক্ষা আটকে আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও অফিসারে পদের পরীক্ষাও হয়নি।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে, পরে সেই পরীক্ষা স্থগিত করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence