বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ

১৫ জুন ২০২১, ১০:৪৪ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি © সংগৃহীত

৪টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জুলাইয়ের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

পদের নাম: সহকারী অধ্যাপক
পদের সংখ্যা ২টি। মেরিটাইম ল’ অ্যান্ড পলিসি বিভাগ ও মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগ। চাকরির গ্রেড ৬। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা ২টি। নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ ও হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং বিভাগ। চাকরির গ্রেড ৯। বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা। প্রার্থীর বয়স হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর।

প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্বের সনদের কপি, ৩ কপি ৫ সেমি X ৫ সেমি আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত হতে হবে। প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে। মোট ৭ সেট আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, ১৪/৬-১৪/২৩, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬।

যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬