মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষা ১৮ জুন

০৯ জুন ২০২১, ১১:৩৭ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © লোগো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত কর্মকর্তা–কর্মচারী নিয়োগ পরীক্ষা গত ৯ এপ্রিল  অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তখন স্থগিত হয়েছিল। সেই নিয়োগ পরীক্ষা ১৮ জুন বেলা তিনটায় রাজধানীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তারা জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, স্টোরকিপার, ডেটা এন্ট্রি অপারেটর-কন্ট্রোল অপারেটর, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারীর শূন্যপদে জনবল নিয়োগের স্থগিত পরীক্ষা ১৮ জুন (শুক্রবার) বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্রের বিষয়ে তারা জানিয়েছে, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত সহকারী পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, স্টোরকিপার ও ক্যাশিয়ার পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা সাতরাস্তার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকে, হিসাব সহকারী পদের আবেদন করা প্রার্থীদের পরীক্ষা সাতরাস্তার কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে, ডেটা এন্ট্রি-কন্ট্রোল অপারেটর পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের গ্রাফিকস আর্টস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আরও জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার পরদিন।

ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় পেল একাদশে পাঠদানের …
  • ১২ নভেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950