সিএনএন, গার্ডিয়ানসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যম সাইট হঠাৎ বিকল

০৮ জুন ২০২১, ০৫:৪২ PM
 নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট বিকল

নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট বিকল © ফাইল ফটো

ব্রিটেনের সরকারের ওয়েবসাইটসহ বেশ কয়েকটি বিশ্বের প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে।

সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, সিএনএন, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। 

ব্রিটিশ সরকারি সাইট - গভ.ইউকে-ও ডাউন হয়েছে বলে জানা গেছে। এমনকি বিবিসির কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে: "এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।"

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে।

ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন - গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক-এর সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

সূত্র: বিবিসি বাংলা

জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬