৩৮তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৭৮০ জনকে নিয়োগের সুপারিশ

০২ জুন ২০২১, ০৩:৫৮ PM
৩৮তম বিসিএস

৩৮তম বিসিএস © লোগো

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৭৮০ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে বুধবার (৬ মে) কমিশনের বিশেষ সভায় নিয়োগের এ সুপারিশ করা হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। এর আগে ৫৪১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ পেলেন ৭ শতাধিক। আটত্রিশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৩১তম বিসিএস থেকে।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।

ট্যাগ: বিসিএস
নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতিকে শোকজ
  • ৩০ এপ্রিল ২০২৬
বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪, টিটিপি মতাদর্শী বলছে…
  • ৩০ এপ্রিল ২০২৬
চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬