বাংলাদেশ ব্যাংকের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

০১ জুন ২০২১, ১০:০৫ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ থেকেই প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

‘সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার’ পদে সরাসরি নিয়োগের জন্য গত ১৮ মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ১ থেকে ১৯ জুন তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব প্রার্থীর আবেদনপত্র ত্রুটিযুক্ত পাওয়া গেছে, তাঁদের এসএমএস/ই-মেইল করা হয়েছে। তাঁরা ১ থেকে ৫ জুন তারিখের মধ্যে ত্রুটি সংশোধনপূর্বক ৯ জুন থেকে ১৯ জুন তারিখের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পরে প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।

আরও দেখুন: কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন শেষ ১৫ জুন

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence