প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

৩০ মে ২০২১, ০১:৩৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম প্রথমবারের মতো অনলাইনে শুরু হয়েছে।

কোভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। আজ রবিবার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন। এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। তবে আজকে আমাদের আনন্দের দিন। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আমরা আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এ বি এম আব্দুল হালিম, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬