প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব

২০ মার্চ ২০২১, ১০:৩৭ PM

© লোগো

আগামী ২৪ মে থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি সংবাদ। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।  

এ বিষয়ে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, আগে থেকেই আমরা বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এ পরীক্ষা নেওয়া সম্ভব না। তারপরও যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেওয়ার আহবান জানান তিনি।

জানা গেছে, শুক্রবার (১৯ মার্চ) শুক্রবার সকালে ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বিকেল থেকে ফেসবুকে আগামী ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে একটি গ্রুপ প্রচার শুরু করেছে। এসব প্রচারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে উদ্ধৃতি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে চার ধাপে আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, করোনার মধ্যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় একটি মহল একে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়াচ্ছে।

এবার প্রাথমিক শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। এই নিয়োগে ১৩ লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা হয়।

ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৪ আগস্ট ২০২৬