আউটসোর্সিং পদ্ধতিতে ১১-২০তম গ্রেডের চাকরিতে নিয়োগ নয়

০৬ ডিসেম্বর ২০২০, ০৫:২৪ PM

© লোগো

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০তম পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে একটি পরিপত্র সব মন্ত্রণালয়-বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

আর রবিবার (৬ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

অর্থ বিভাগের উপসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং অধীনস্ত দপ্তর-সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের জন্য পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।  

পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয়-বিভাগ বা অধীনস্ত দপ্তর-সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না।

২৪ অক্টোবর ২০১৯ইং তারিখে জারি করা ০৭.০০.০০০০.১০৩.১৮.০০৫.১৮-৪০৮ নম্বর পরিপত্রটি  বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগ, থাকছে বিমা-ডে কেয়ারসহ নানা সুবিধা
  • ১৪ আগস্ট ২০২৬
মিরাজ-হাসানের দৃঢ়তায় দেড়শ রানের লিড ছাড়াল বাংলাদেশ
  • ১৪ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবি ইউটিএলের
  • ১৪ আগস্ট ২০২৬
১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, টুঙ্গিপাড়া…
  • ১৪ আগস্ট ২০২৬