গণপূর্ত অধিদপ্তরে ১৬৯ জন নিয়োগ

০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ AM

© ফাইল ফটো

গণপূর্ত অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ৬ টি পদে মোট ১৬৯ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের বিবরণ

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৫ মার্চে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর ২৫ মার্চ যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাদের আবেদনের সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তই বহাল রেখেছে গণপূর্ত অধিদপ্তর। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর।

এ বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহীরা http://pwd.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে যেকোনো পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিন ব্যবহারে কেন চোখে শুষ্কতা দেখা দে…
  • ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
  • ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবি…
  • ১৪ আগস্ট ২০২৬
জুমার দিনে আছরের পরের বিশেষ আমল ও ফজিলত
  • ১৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬