৪২ জনকে নিয়োগ দেবে বিএনসিসি

০৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ AM

© ফাইল ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সাতটি পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

সুপারিনটেনডেন্ট, অফিস সহকারী, ড্রাইভার, অফিস সহায়ক, মালী, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী।

পদসংখ্যা

মোট ৪২ জন।

যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি/ এইচএসসি/ এসএসসি/ অষ্টম/ ষষ্ঠ শ্রেণি পাসসহ অক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন

জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http:/bncc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

২১ ডিসেম্বর, ২০২০ বিকেল ৫টা।

সূত্র: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর।

bncc-job (1)

 

 

দীর্ঘক্ষণ ডিজিটাল স্ক্রিন ব্যবহারে কেন চোখে শুষ্কতা দেখা দে…
  • ১৪ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮
  • ১৪ আগস্ট ২০২৬
শিশু রামিসা হত্যা মামলা, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি রবি…
  • ১৪ আগস্ট ২০২৬
জুমার দিনে আছরের পরের বিশেষ আমল ও ফজিলত
  • ১৪ আগস্ট ২০২৬
এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলাদেশ, ১৫৩ রানে…
  • ১৪ আগস্ট ২০২৬