প্রাথমিকে আবেদনের ভুল সংশোধন শুরু

২৮ নভেম্বর ২০২০, ০১:৫২ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া গত ২৪ নভেম্বর শেষ হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছিল গত ২৫ অক্টোবর। আর আজ শনিবার (২৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে আবেদনের ওপর ভুল সংশোধনের প্রক্রিয়া। আবেদন করার সময় কেউ কোনো ভুল করলে তিনি এখন সংশোধন করতে পারবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, আবেদন ফি পরিশোধ করা প্রার্থীরা শনিবার (২৮ নভেম্বর) থেকে তাদের ভুল সংশোধন করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। এবার প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৩ লাখ চাকরিপ্রার্থী।

অনলাইনে আবেদন করার সময় একাডেমিক সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয় যুক্ত না থাকায় আবেদন সম্পন্ন না হওয়া, জেন্ডার নির্বাচনে ভুলসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হন প্রার্থীরা। বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ভুল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে ডিপিই।

ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ ঘোষণা, আশ্রয়ণ প্রকল্পের ঘরে চলছে কমিউনি…
  • ১৫ আগস্ট ২০২৬
ফেনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬