সোনালী ব্যাংকের ৯ম গ্রেডের পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ

২১ নভেম্বর ২০২০, ০৮:৩৯ AM
সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক © ফাইল ফটো

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে সোনালী ব্যাংক লিমিটেড এ ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর (৯ম গ্রেড)’ পদে এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা।

এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেন্ট্রাল উইমেন্স কলেজ ১৩ / ২ অভয় দাস লেন, টিকাটুলি, ঢাকায়। ১০০১ থেকে ৩১৬৭ পর্যন্ত রোল নম্বরের প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন।

এরই মধ্যে পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে। প্রার্থীরা পরীক্ষা শুরুর অব্যবহিত পূর্ব পর্যন্ত এ ওয়েবসাইট হতে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

এতে হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্ষমতাসম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এছাড়া বর্তমান পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। 

পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

এছাড়াও মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • ১৩ নভেম্বর ২০২৬
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950