৯ ব্যাংকের ২০৪৬ পদ, চাকরির পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের তারিখ ঘোষণা

১৩ নভেম্বর ২০২০, ০৮:৫৭ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

সমন্বিত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’ ২ হাজার ৪৬টি পদে নিয়োগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে বলেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd/career/) থেকে প্রবেশপত্রটি ডাউনলোড করা যাবে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ থেকে ২২ নভেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোডের জন্য পরামর্শ দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। উল্লিখিত তারিখের পর প্রবেশপত্র সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।

এছাড়াও পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬
সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলের নেতৃত্বে অছাত্র, পড়াশোনা শেষ…
  • ১৪ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কিলোমিটার যানবাহনের…
  • ১৪ আগস্ট ২০২৬