একাধিক পদে নিয়োগ দেবে তিতাস গ্যাস

০২ নভেম্বর ২০২০, ০১:১৪ PM
তিতাস গ্যাস লিমিটেড ও লগো

তিতাস গ্যাস লিমিটেড ও লগো © ফাইল ফটো

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।ছয়টি পদে মোট ১৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (সাধারণ) ও সহকারী কর্মকর্তা (হিসাব)।

পদসংখ্যা

১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)—২০টি পদ

২. সহকারী ব্যবস্থাপক (হিসাব)—৩০টি পদ

৩. সহকারী প্রকৌশলী—২৫টি পদ

৪. উপসহকারী প্রকৌশলী—৪৩টি পদ

৫. সহকারী কর্মকর্তা (সাধারণ)—২২টি পদ

৬. সহকারী কর্মকর্তা (হিসাব)—৫টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স চলতি বছরের ২৫ মার্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা  দেওয়া হবে।

আবেদন ফি

সব পদের আবেদন ফি ২৫০/- টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://tgtdcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ৬ অক্টোবর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ৫ নভেম্বর, ২০২০ বিকেল ৫টায়।

 

বিজ্ঞপ্তি দেখতে...

https://www.titasgas.org.bd/temp/uploads/block_contents/3317/hr27-09-2020_copy1.pdf

 

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950