৪ দিন ধরে অনশনে প্রাথমিকের প্যানেল প্রত্যাশীরা

২৪ অক্টোবর ২০২০, ১২:৫৪ AM

© সংগৃহীত

কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। গত ৪ দিন ধরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এর আগে ১০ দিন একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল প্রত্যাশীরা। তারা প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও প্রতিবাদ সমাবেশ করেছেন। নির্দেশনা অনুযায়ী, দাবি সংবলিত কাগজপত্র জমাও দিয়েছেন অধিদফতরে।

নিয়োগপ্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।  তাই মুজিববর্ষে প্যানেল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী প্রার্থীদের নিয়োগের দাবি জানান তারা।

এদিকে, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত মঙ্গলবার প্রায় ৩২ হাজার পদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬
জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, যে কারণ জানাল ফায়ার সার্ভিস 
  • ১৪ আগস্ট ২০২৬
যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬