এবার ‘সুইসাইড’ সমাবেশের ডাক ৩৫ প্রত্যাশীদের

২৬ জুলাই ২০২০, ০১:১১ PM

© ফাইল ফটো

এবার ‘প্রতিকী সুইসাইড’ সমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশীরা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চার দফা দাবি আদায়ে আগামী ২৮ এবং ২৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে ‘প্রতিকী সুইসাইড’ সমাবেশ করবে ছাত্রকল্যাণ পরিষদ।

শনিবার এক জরুরি সভায় ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্ত নেয়। দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন সুরাইয়া ইয়াসমিন, নাজিম উদ্দিন, রেশমা আক্তার, সজীব আহমেদ, উজ্জল সরকার, দোলন বাসক প্রমুখ।

মুজাম্মেল মিয়াজী জানান, ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন থেকে চাকরিতে আবেদেনর বয়সসীমা ৩৫ সহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু সরকার শান্তিপূর্ণ আন্দোলনকে কোন তোয়াক্কা করছে না। যুব সমাজকে বারবার আশ্বাস দিয়েই আসছে সরকার।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে তারা ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে। কিন্তু ২ বছর পার হলেও সরকার যুব সমাজের সাথে কেবল বারবার তালবাহানা করে যাচ্ছে।

ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক প্রশ্ন রেখে বলেন, এখন যদি সরকার করোনা লস-টাইম দেওয়ার কথা ভাবে, তবে সেশনজটে যাদের ৩-৫ বছর লস হয়েছে তাদের কি অপরাধ ছিল। তবে তাদের সাথে কেন বৈষম্যমূলক আচরন করা হবে। প্রায় ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজের সাথে সরকার এক ধরনের প্রতারণা করছে বলে আমরা মনে করি। শিক্ষিত যুব সমাজের জীনবনে এক ধরনের ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে সরকার।

তিনি বলেন, তাই যুব সমাজের সাথে এমন অমানবিক আচরণের পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে আমাদের এই ‘প্রতিকী সুইসাইডের’ ডাক। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকল ছাত্র যুব সমাজকে প্রতিকী সুসাইড সমাবেশে এগিয়ে আসার জন্য আহবান করছি।

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬