করোনা: আইসোলেশন ওয়ার্ডে লাখ টাকা বেতনে নিয়োগ বিজ্ঞপ্তি

১০ এপ্রিল ২০২০, ১১:১৯ AM

সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের জন্য লাখ টাকা বেতনে চিকিৎসক নিয়োগে জরুরি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাক্তার ছাড়াও সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ডবয়, ক্লিনার ও গার্ডসহ মোট ২১ জন স্টাফ নিয়োগ দেয়া হবে। তবে এ নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে।

কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়োগ দেওয়া হবে।গত ৭ এপ্রিল তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালকের কার্যালয় থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ প্রকোপের কারণে ইউএনএফপিএ’র সহযোগিতায় এ নিয়োগ দেয়া হবে। জনপ্রতি মাসিক বেতন ১ লাখ টাকায় ৫ জন চিকিৎসক, ৪০ হাজার টাকা বেতনে ৫ জন সিনিয়র স্টাফ নার্স, ৩০ হাজার টাকা বেতনে ৩ জন ওয়ার্ডবয়, ২৫ হাজার টাকা বেতনে তিনজন ক্লিনার ও ২০ হাজার টাকা বেতনে ৫ জন গার্ড নিয়োগ দেয়া হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগ্রহীদের আগামী ১২ এপ্রিলের মধ্যে ডা. মো. মহিউদ্দিন, তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজার ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ঠিকানায় জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬